গোপালগঞ্জ সোশ্যল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বেগম মমতাজ সালাম শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও আয়োজক সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক খোন্দাকার এহিয়া খালেদ সাদী।
গোপালগঞ্জ সোশ্ল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সমাজ উন্নয়ন গবেষণা ও পরিকল্পনা বিভাগের পরিচালক ডা. চৌধূরী শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক এ্যাড. উত্পল কুমার দাশ, মহিলা ও শিশু বিভাগের পরিচালক মনোয়ারা বেগম মণি, সমাজকল্যাণ সার্বিক বিভাগের সচিব মোঃ সাইফুল্লাহ রাজু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ চিত্রাংকন প্রতিযোগিতায় গোপালগঞ্জের ২২টি বিদ্যালয়ের শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়।
ইত্তেফাক/এএম
