আয়ারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে এবং ডাবলিন আওয়ামী লীগের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি ‘সুইট এন্ড স্পাইস’ নামক রেস্টুরেন্টে পবিত্র কোরান তেলোয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীতের প্রতি সন্মান প্রদর্শন ও ১৯৫২ সালের ভাষা শহীদ দের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন ডাবলিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সমীর কুমার ধর। অনুষ্ঠানের শুরুতেই টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কাউন্টি গলওয়ে থেকে আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও কাউন্টি কর্ক থেকে আয়ারল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খান।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ডাবলিন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু অলক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাবলিন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম অরণ্য, প্রধান অতিথির বক্তব্য রাখেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বিপুল।
ডাবলিন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জসিম পাটোয়ারীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ডাবলিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক রুমন, আয়ারল্যান্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিব্বী ইসলাম, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সদস্য শামীমুল ইসলাম, শফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন, ডাবলিন আওয়ামী লীগের সদস্য প্রবীর সরকার, টিপু সুলতান রুয়েল, সুজন কুন্ডু , তানভীর ইসলাম, খাইরুল ইসলাম পায়েল, আয়ারল্যান্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.আর নয়ন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
