কুয়েতে বসবাসকারী লেবাননের এক নাগরিকের বাসার ডিপফ্রিজ থেকে নিখোঁজ এক ফিলিপিনো গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এক বছরেরও বেশি আগে ২৯ বছর বয়স্ক জোয়ানা ডেমাফেলিস নিখোঁজ হন। ডিপ ফ্রিজ থেকে জমে যাওয়া তার মৃতদেহটি উদ্ধারের পর তাকে হত্যার সন্দেহে তার নিয়োগদাতা নাদের এসাম আসাফকে পুলিশ গ্রেফতার করেছে।
ফিলিপিনের কর্মকর্তারা বলছেন, জোয়ানার মৃতদেহে নির্যাতনের চিহ্ন ছিল। গত সপ্তাহে মৃতদেহটি ম্যানিলায় ফেরত আনা হয়েছে। ফিলিপিনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, নাদের এসাম আসাফকে লেবানন থেকে গ্রেফতার করা হয়েছে। নাদের এসাম আসাফের এপার্টমেন্টটি এক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল।
IMG0
তার সিরিয়ান স্ত্রী মোনাও এখন পলাতক। তাকেও একজন সন্দেহভাজন বলে বিবেচনা করা হচ্ছে, তবে তিনি এখন সিরিয়ায় আছেন বলে মনে করা হয়। মোনা এবং তার স্বামী দুজনের নামেই ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক হুলিয়া জারি হয়েছিল। বিবিসি।
ইত্তেফাক/সেতু
