সরকার কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩১
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সরকার কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। সকল ক্ষেত্রেই এই সরকারের উন্নয়ন আর উন্নয়ন। এখানেই এ সরকারের সাফল্য। তাই গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতার লক্ষ্যে নৌকায় ভোট দিন।
 
তিনি শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম মিলনায়নে উপজেলা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
সম্মেলনে আলহাজ অখিল উদ্দিনকে সভাপতি ও জিএম ফারুককে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩ বছরের জন্য ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
 
সম্মেলনের উদ্বোধন করেন কৃষকলীগের চাঁদপুর জেলা সভাপতি জয়নাল আবেদীন প্রধান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু।
 
অখিল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দস, উপজেলা আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি