জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আগামীকাল সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ রবিবার সকাল ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজার কারা অধিদফতরের মাঠে স্থাপিত বিশেষ আদালতে জামিন বাড়ানোর আবেদন করলে তা মঞ্জুর করে আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন তার আইনজীবীরা। এ বিষয়ে আগামীকাল শুনানি হবে। এছাড়াও খালেদা জিয়াকে আদালতে হাজির করার বিষয়ে আদেশও আগামীকাল দেয়া হবে।
এরই মধ্যে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে দুদক আবেদন করলেও এ বিষয়ে এখনো কোনো আদেশ দেয়া হয়নি। তাই বিএনপি চেয়ারপারসনকে আদালতে হাজির করা হবে কি-না, তা এখনো জানা যায়নি।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ চার আসামির বিরুদ্ধে ২০১০-এ রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক।
ইত্তেফাক/কেকে
