জাহাজের পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন মন্ত্রী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২২
 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণের পাশাপাশি পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
 
রবিবার রাজধানীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত‌ ‘‌‌শীপ ইমিশন কন্ট্রোল আন্ডার মার্পোল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নৌপরিবহন মন্ত্রী সামুদ্রিক পরিবেশ দূষণরোধে আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার নিয়ম মেনে কার্যক্রম গ্রহণের দিক-নির্দেশনা দেন।
 
তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের জলসীমায় অভ্যন্তরীণ এবং বিদেশগামী জাহাজ থেকে নিঃসরিত কার্বনডাই অক্সাইড নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
 

ইত্তেফাক/এএম