দেখলাম আওয়ামী লীগের একজন নেতা নুসরাতের মূল খুনি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এসব লোক হচ্ছে ক্রিমিনাল। এরা কখনো আওয়ামী লীগ করতে পারে না। জীবনে এরা কোনোদিন আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগে বিশ্বাসও করে না। এই সমস্ত লোককেও নুসরাতের খুনির সঙ্গে বিচার করতে হবে। এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। এরা আওয়ামী লীগের দুর্নাম করে।
— মোহাম্মদ নাসিম এমপি
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের
মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটির সভাপতি
(সূত্র :দৈনিক ইত্তেফাক, ১৪ এপ্রিল ২০১৯)
