রেজাউদ্দিন স্টালিন
বৈশাখ চাই বৈশাখ চাই বৈশাখ,
দিকে দিকে বাজে জয়ঢাক—বাজে মেঘঢাক।
কেন বাজে এই রণভেরী খোল-করতাল,
আকাশ রাজ্যে নাগরিকদের হরতাল।
আকাশ রাজের সৈন্যরা মারে বিদ্যুত্
রুদ্র জনতা বজ্র থামাতে মেঘদূত।
আকাশ নগরে এইভাবে বাড়ে বিক্ষোভ,
জনতার দাবি বৃষ্টি-সৃষ্টিতে তারা নির্লোভ।
বৈশাখ চাই—বৈশাখ আসে—জয়ঢাক
দিকে দিকে বাজে মেঘঢাক—বাজে বৈশাখ।
