দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুর্নীতি সূচকে এগিয়ে যাওয়াটা বাংলাদেশের জন্য একটা বড় সাফল্য’।
আজ রবিবার রাজধানীর সেগুন বাগিচাস্থ কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি সূচকে আমাদের আরও বেশি হয়তো এগিয়ে যাওয়া সম্ভব। সবার সম্মিলিত প্রয়াস পেলেই এটা সম্ভব। তবে এটা পাওয়া খুবই দুষ্কর।
তিনি বলেন, ‘দুর্নীতি হচ্ছে, দুর্নীতি আছে, এটা অস্বীকার করার কিছু নেই। অস্বীকার করলে আমরা এগোতে পারব না।’ সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করাও সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
ইত্তেফাক/এমআই
