হোয়াইট হাউজের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৮
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস এবং পররাষ্ট্র দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। স্থানীয় সময় সোমবার দুপুর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা শতাধিক নেতা-কর্মী এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। 
 
বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ জানান, নিউইয়র্ক, ওয়াশিংটন, নিউজার্সি, বস্টন, ফিলাডেলফিয়া, মেরিল্যান্ড, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, মিশিগান, ইলিনয়সহ বিভিন্ন স্টেট থেকে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগ দেন। নিউইয়র্ক থেকে কয়েকটি বাস যোগ তারা বিক্ষোভ সমাবেশে অংশ নেন।  
 
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মুজিবর রহমান মজুমদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বাকির আজাদ, মিজানুর রহমান ভুইয়া মিল্টন, হাফিজ খান সোহায়েল, নিয়াজ আহমেদ জুয়েল, কাজী শাখাওয়াত হোসেন আজম, ফারুক হোসেন মজুমদার, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, জাসাসের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক শাহীন, বিএনপি নেতা কামাল সাঈদ মোহন, আবুল বাসার, ভিপি আলমগীর, টেক্সাস বিএনপির সভাপতি মোহাম্মদ বশির, নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী, ওয়াশিংটন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, শিকাগো বিএনপির সাধারণ সম্পাদিকা ডেইজি ইসলাম, মোজাম্মেল নান্টু, বিএনপি নেতা মার্শাল মুরাদ, এন হায়দার মুকুট, জাতীয়তাবাদী ফোরামের নেতা একে এম রফিকুল ইসলাম ডালিম, প্রফেসর নুরুল আমিন পলাশ, শেখ হায়দার আলী, ওয়াহেদ আলী মন্ডল, মীর মশিউর রহমান, আব্দুস সবুর, মাওলানা আবুল কালাম আজাদ, পারভেজ সাজ্জাদ, আহবাব চৌধুরী খোকন, নাজমুন নাহার বেবি, আব্বাস উদ্দিন দুলাল, মনির হোসেন, শাহাদাত হোসেন, এস এম ফেরদৌস, ফিরোজ আহমেদ, সেলিম রেজা, নাসির উদ্দিন, ফারুক চৌধুরী, নূরুল আমিন নাসির, আমানত হোসেন আমান, রেজাউল আজাদ ভুইয়া, সাইফুর খান হারুণ, আতিকুল হক আহাদ, মাহমুদ চৌধুরী,  নওশাদ হোসেন, শাহাদত হোসেন রাজু প্রমুখ।  
 
এদিকে স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেস্কে একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে খালেদা জিয়ার স্থায়ী জামিন, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার দাবি জানান। একই সঙ্গে দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা-মামলা এবং গুম বন্ধের দাবি জানানো হয় স্মারকলিপিতে।