ক্ষমতাচ্যুত পার্কের ৩০ বছর কারাদণ্ডের দাবি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৩
 
দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটররা দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের ৩০ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।
 
তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করায় তারা মঙ্গলবার এ দাবি জানান। খবর এএফপি’র।
 
খবরে বলা হয়, ৬৬ বছর বয়সী পার্কের বিরুদ্ধে বড় ধরণের দুর্নীতির অভিযোগ ওঠায় গত বছরের মার্চে দেশের শীর্ষ আদালত তাকে বরখাস্তের নির্দেশ দেন। তখন থেকে প্রায় এক বছর ধরে তিনি বন্দি রয়েছেন।
 
দক্ষিণ কোরিয়ার স্বৈরশাসক পার্ক চাঙ হিয়ের মেয়ে পার্ক জিউন হাই। ফৌজদারি অপরাধে গ্রেফতার হওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টদের মধ্যে পার্ক তৃতীয় ব্যক্তি। বাসস।
 
ইত্তেফাক/আনিসুর