কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার আবু তাহের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। সেই সঙ্গে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু তাহেরকে রেজিস্ট্রারের চলতি দায়িত্ব দেয়া হয়েছে। 
 
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির উপ-রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদ বদল করা হয়। 
 
অফিস আদেশ সূত্রে জানা যায়, রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কার্যালয়ে অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পদসহ বদলি করা হয়েছে। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু তাহেরকে রেজিস্ট্রারের চলতি দায়িত্ব দেয়া হয়েছে। 
 
রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত ড. মো. আবু তাহের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি। 
 
ইত্তেফাক/ইউবি