ছাগলনাইয়ায় বৈশাখী ফুটবল

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:১৭

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা

বাংলা নববর্ষ  উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রবিবার দুপুরে উপজেলা পরিষদ শিশুপার্ক মাঠে বৈশাখী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ছাগলনাইয়া থানা পুলিশ প্রশাসন দল ১-০ গোলে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারী, থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।