নোবিপ্রবি ও কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির এমওসি স্বাক্ষর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০১
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি রিপাবলিক অব কোরিয়ার মধ্যে সমঝোতা (এমওসি) স্বাক্ষর হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলের লবিতে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 
 
বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান এবং কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে কলেজ অব ইকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিন ও সহযোগী অধ্যাপক তায়েহউন চ্যাং এমওসিতে স্বাক্ষর করেন। এর ফলে নোবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এনভায়রনমেন্টাল ইকোলজি, কৃষিসহ সংশ্লিষ্ট শিক্ষা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা সহজতর হবে। এছাড়া এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষদ ও শিক্ষার্থী বিনিময়সহ যৌথ গবেষণা এবং ল্যাব সুবিধা আরো বৃদ্ধি পাবে। 
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নোবিপ্রবি কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা, প্রভাষক ড. মাহবুব আলম, ভিসির একান্ত সচিব ডেপুটি রেজিস্ট্রার আ.শ.ম শরীফুর রহমান ও ব্যক্তিগত কর্মকর্তা কে এম মেহেদি হাসান প্রমুখ। এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন।
 
ইত্তেফাক/এমআই