শার্শায় অস্ত্রসহ পলাতক আসামি আটক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০০
শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের জামতলা নামক স্থান থেকে আজ বুধবার ভোর রাতে একাধিক মামলার পলাতক আসামি সোহানুর রহমান সোহান (২৫) নামে এক যুবককে পিস্তল ও গুলিসহ আটক করেছে পুলিশ। আটক সোহান দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজের ছেলে। 
 
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ এম মশিয়ুর রহমান জানান, গোপন সংবাদ আসে ভোরের দিকে বেশ কয়েকজন সন্ত্রাসী বাস ডাকাতি করবে বলে জামতলা সড়কে অপেক্ষা করছে। এমন সংবাদ পেয়ে সেখানে পুলিশি অভিযান চালিয়ে সোহানকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সঙ্গীরা পালিয়ে যায়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে