তা র কা ব চ ন

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:১৯

নতুন সিনেমায় আমার চরিত্র থেকে শুরু করে ছবির সবকিছুই অন্যরকম। পরিচালক মালেক আফসারী আমার থেকে যেভাবে চেয়েছেন, আমি সেভাবেই দিয়েছি। শাকিব ভাইও শুটিংয়ের আগে আমার সঙ্গে আলাদা মিটিং করেছেন। শুটিংয়ের আগে তাঁরা যা চেয়েছিলেন, তাই পেয়েছেন আমার কাছ থেকে। ঘুরে ফিরে দর্শক কোনো চেঞ্জ পায় না। শাকিব ভাই চেয়েছেন দর্শকদের ভিন্ন স্বাদ দিতে। নিজের উদাহরণ যদি দিই, এ ছবিতে যে ইমন দর্শকদের কাছে আসছে; সেটা একেবারেই অন্য ইমন।

আমি যে চরিত্রটা করছি সেখানে শাকিব খান আর আমি দুই ভাই। আমার নাম রুশো। পুরোপুরি অভিনয়নির্ভর একটা চরিত্র। অভিনয় না জানলে এ চরিত্র করা সম্ভব নয়। অনেক স্টাডি করে কাজটা করতে হয়েছে। শুধু ‘পাসওয়ার্ড’-এর জন্য অন্য কাজ থেকে দূরে আছি। এটা শেষ না হওয়া পর্যন্ত অন্যদিকে মনোযোগ দিতে পারছি না। কারণ আমার চরিত্রে একটা ভ্যালু আছে। শাকিব ভাই, বুবলী সবাই বলেছে আমার চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। অনেকেই বলে যে ফিল্মের নায়কের অভিনয় পারি না। কিন্তু এটা ভুল আমি তা প্রমাণ করতে চাচ্ছি। বড় বড় কথা বলব না, প্রমাণ করব আমি অভিনয়ে কতটা দক্ষ।