ডিইউজের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৭
উৎসবমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।  এর আগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিরতিহীনভাবে বিকেল ৬টা পর্যন্ত।
 
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এতে সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জনসহ ১৯টি পদে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক আবু তাহেরসহ সাত সদস্য বিশিষ্ট  কমিটি নির্বাচন পরিচালনা করেন।
 
ইত্তেফাক/ইউবি