দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলনের (পিএলসি) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে পিএলসির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলসের মেজবাউল ইসলাম এবং পিএলসির চিফ অপারেটিং অফিসার নাজিথ মিওয়াঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, পিএলসির সম্মানিত ক্রেডিট কার্ড গ্রাহকরা ৬ মাসের সহজ মাসিক কিস্তিতে নভোএয়ারের বিভিন্ন প্যাকেজে ভ্রমণের সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নভোএয়ারের সিনিয়র ম্যানেজার মার্কেটিং অ্যান্ড সেলসের একেএম মাহফুজুল আলম ও পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com.
ইত্তেফাক/আরকেজি
