প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ নোবেল বিজয়ীর সাক্ষাৎ

আপডেট : ০১ মার্চ ২০১৮, ০৯:০৩

শান্তিতে নোবেল জয়ী তিন নারী ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেইরিড ম্যাকগুয়ের বাংলাদেশে এসেছেন। বুধবার তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা প্রধানমন্ত্রী এসময় তাদের সঙ্গে কিছুটা সময় কাটান ও কথা বলেন।

নারী সংস্থা ‘নারীপক্ষ’র আমন্ত্রণে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছেন তারা। ২৫ ফেব্রুয়ারি কক্সবাজার যান তারা মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে। ২৮ ফেব্রুয়ারি সকালে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ সফরের অভিজ্ঞতা নিয়ে। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান।

২ মার্চ তারা ঢাকা ছাড়বেন।

ইত্তেফাক/নূহু