চুনারুঘাটে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা খুন

আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৩:৪৭
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস)'র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়াকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, আবুল হোসেন আকল মিয়া আজ ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে নিজ বাসায় যাওয়ার পথে একদল দুর্বৃত্তের তাকে এলোপাথাড়ি দায়ের কোপে আঘাত করে পালিয়ে যায়। তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।
 
চুনারুঘাট-মাধবপুর সার্কেল এএসপি এসএম আহমেদ রাজু জানান, খুনের ঘটনায় তদন্ত চলছে। ব্যবসায়ীদের তাৎক্ষণিক মিছিল মিটিং হয়। এ সমাবেশে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহম্মদ ফারাবী, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু বক্তব্য বলেন অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। আহলে সুন্নাতু ওয়াল জামাত ও ব্যবসায়ীদের সমাবেশ অব্যাহত রয়েছে। চুনারুঘাট বাজারে থমথম অবস্থা বিরাজ করছে। মামলা এখনো হয়নি।
 
ইত্তেফাক/এসএস