শিশু জিহাদের মৃত্যু : ক্ষতিপূরণের টাকা না দেয়ায় রুল জারি

আপডেট : ০১ মার্চ ২০১৮, ২১:০০
রাজধানীতে পাইপের মধ্যে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের রায় বাস্তবায়ন না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। 
 
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ও পরিচালককে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। 
 
শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট রায় দেয়। ৯০ দিনের মধ্যে এ রায় বাস্তবায়ন করতে বলা হয়। আপিল বিভাগ এ রায় বহাল রাখে। কিন্তু রায় বাস্তবায়ন না করায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা করে রিটকারী পক্ষ। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে।
 
ইত্তেফাক/ ইউবি