ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র সম্প্রতি পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়ায় উদ্বোধন করা হয়। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, এম. পি. এ কেন্দ্র উদ্বোধন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মো. কাওছার উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের প্রথম প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মো. সিরাজুল হক
০০০
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং নভোএয়ার লিমিটেডের মধ্যে সমপ্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ব্যাংকের কার্ডধারীরা নভোএয়ারের সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিট ১০% হ্রাসকৃত মূল্যে ক্রয় করতে পারবেন। নভোএয়ারের বিপণন ও বিক্রয় প্রধান মেসবাহ্উল ইসলাম এবং এমটিবি’র হেড অব কার্ডস্ মো. আনোয়ার হোসেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন
০০
গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প এলাকায় কিউ পাইল ভবনে সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন। অনুষ্ঠানে কিউ পাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাছির, এভার ফ্যাশন লিমিটেডের পরিচালক জোবায়ের এম শোয়েব, ব্যাংকের কার্ড ডিভিশনের এসএভিপি মোহাম্মদ ফকরুল ইসলাম উপস্থিত ছিলেন
