সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ২১ দফা দাবিতে শনিবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এই সমাবেশে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ ও ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এদিকে মহাসমাবেশের প্রস্তুতি হিসেবে শুক্রবার বেলা ১১টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক টিমের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য কমরেড ড. সুশান্ত দাশ, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তপন, ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
