খুলনায় কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে ২০লাখ টাকা মূল্যের পাইস্যা মাছের পোনা জব্দ করেছে। গতকাল শুক্রবার রাতে পাইকগাছা উপজেলার গ্যাংরশি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ মাছের পোনা জব্দ করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশন নলিয়ানের একটি টহল দল পাইকগাছা উপজেলার গ্যাংরশি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় প্রায় ২০ লাখ টাকা মূল্যের পাইস্যা মাছের পোনা ও ৫০ লাখ টাকা মূল্যের একটি দুই সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনচালিত বোট জব্দ করে।
আজ শনিবার জব্দকৃত পাইস্যা মাছের পোনা শিবসা নদীতে অবমুক্ত এবং বোটটি নলিয়ান ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের নলিয়ান আউট পোস্টের পেটি অফিসার মো. ফেরদৌস জানান, তাদের অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এসএস
