সাতক্ষীরা শহরে অগ্নিকাণ্ডে ৬ দোকানে ২০ লাখ টাকার ক্ষতি

আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৩:১৬
সাতক্ষীরা শহরে অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আজ শনিবার ভোর রাত তিনটার দিকে শহরের পাকাপোলের মোড়ে এ ঘটনাটি ঘটে।
 
মেসার্স আধুনিকা এন্টারপ্রাইজের মালিক শেখ আয়ুব হোসেন জানান, রাত ১টার দিকে দোকানপাট বন্ধ করে আমরা বাড়িতে যাই। রাত ৩টার দিকে খবর পাই দোকানে আগুন লেগেছে। তিনি অরো জানান, তার দোকানসহ এ সময় পার্শ্ববর্তী আরো ৫টি ফলের দোকানও পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে তাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, শহরের পাকাপোলের মোড়ে অবস্থিত একটি ফলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে আনার আগেই ৫টি ফলের দোকান ও আধুনিকা এন্টার প্রাইজ নামের একটি কসমেটিস্ দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।
 
ইত্তেফাক/এসএস