সৌদিতে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে জার্মানি ও ফিনল্যান্ডসহ চার দেশ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ০০:৩৯

ইয়েমেনে বোমা হামলা চালিয়ে বেসামরিক নাগরিক হত্যার দায়ে সৌদি আরবে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড। দেশগুলো অভিযোগ করেছে, ইয়েমেন সরকার হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। সরকারকে সমর্থন দিতে গিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করছে সৌদি জোট। জাতিসংঘ সতর্ক করেছে, যুদ্ধের কারণে ইয়েমেনে শত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এর আগে অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড এবং নরওয়ে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানায়। এক মাস আগে ইইউ পার্লামেন্টে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাবে সমর্থন দেওয়ার বিষয়টি পাস হয়। - ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট