অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতকারী যুবক আটক

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১০:০৪
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে স্থানীয়রা। 
 
ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন তাকে আটক করে। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। 
 
প্রসঙ্গত, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়। মঞ্চে বসে থাকার সময় পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করা হয়।  আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি