জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ

আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৯:২৯
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছে গণজাগরন মঞ্চের নেতা-কর্মীরা। সন্ধ্যা সাতটায় তাদেরকে সঙ্গে নিয়ে মশাল মিছিল করা হবে বলে জানিয়েছে গণজাগরন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
 
ইতোমধ্যেই সেখানে জড়ো হয়েছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, শ্রাবণ প্রকাশনীর সত্বাধিকারী র‌বিন আহসান, স্বৈরাচার বি‌রোধী ছাত্র‌নেতা আকরামুল হক সহ বি‌ভিন্ন বাম ছাত্র সংগঠ‌নের নেতাকর্মীবৃন্দ। সাধারন মানুষের উপস্থিতিও ধীরে ধীরে বাড়ছে।
 
উল্লেখ্য, আজ শনিবার বিকেল সাড়ে ৬ টার দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বসে থাকার সময় পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করা হয়। এরপর তাকে সঙ্গাহীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শাবি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এদিকে ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে স্থানীয়রা। তাকে পিটুনি নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, ‌‌মঞ্চের পেছন থেকে এসে এক যুবক ছুরি মারে। সঙ্গে সঙ্গে পুলিশসহ অন্যরা তাকে আটক করে। কী কারণে অধ্যাপক জাফর ইকবালের উপর হামলা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
ইত্তেফাক/ রেজা