জাফর ইকবালের উপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১০:০৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে  প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। চিকিৎসাধীন জাফর ইকবালের তিনি নিয়মিত খোঁজ খবর রাখছেন।
IMG0
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে জাফর ইকবালের ওপর এ হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। মঞ্চে বসে থাকার সময় পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করা হয়। 
IMG1
এদিকে ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে স্থানীয়রা। তাকে পিটুনি নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, ‌‌মঞ্চের পেছন থেকে এসে এক যুবক ছুরি মারে। সঙ্গে সঙ্গে পুলিশসহ অন্যরা তাকে আটক করে। কী কারণে অধ্যাপক জাফর ইকবালের উপর হামলা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
ইত্তেফাক/কেআই