সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের পর আহত অবস্থায় অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরই তাকে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়। মঞ্চে বসে থাকার সময় পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করা হয়।
বিকালে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন ওই যুবককে আটক করে। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক হওয়া যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।
এদিকে, এ ঘটনায় পর শাবির প্রশাসনের সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায় নি। ঘটনার পরপর সেখানে অসংখ্য শিক্ষার্থী জড়ো হয়। এসময় ভাংচুরের ঘটনাও ঘটে।
ইত্তেফাক/এমআই
