কালীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:৪৮

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

কালীগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম রিতা বিশ্বাস (২২) সোমবার পুলিশ কালীগঞ্জ শহরের ফয়লা মাষ্টারপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে। সে ওই গ্রামের সুরঞ্জন বিশ্বাসের স্ত্রী।

এদিকে নিহতের বাবা দিলিপ বিশ্বাসের অভিযোগ, তার মেয়েকে প্রায়ই নির্যাতন করতো স্বামী সুরঞ্জন। তাকে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, নিহতের বাবা থানায় অভিযোগ দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।