ঈশ্বরগঞ্জে লাঠির আঘাতে একজনের মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:৪৯

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

জমি সংক্রান্ত বিরোধের জেরে রবিবার বিকালে ঈশ্বরগঞ্জে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুল মাজিদ (৪৫)।

উপজেলার মাইজবাগ ইউনিয়নের ইউপি সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত মমিন আলীর ছেলে আবদুল মাজিদের সঙ্গে চাচাতো ভাই রায়হানের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন ঝগড়ার এক পর্যায়ে রায়হান আবদুল মাজিদের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে পরিবারের লোকজন তাকে নান্দাইল উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

তদন্ত কর্মকর্তা এসআই শাওন চক্রবর্তী জানা, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।