লেখক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে দফায় দফায় মানববন্ধন, মিছিল-সমাবেশ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রবিবার সকাল সাড়ে ৯টায় সাধারণ শিক্ষার্থী ব্যানারে, সকাল ১১টায় শিক্ষক সমিতির উদ্যোগে, একই সময় কর্মকর্তা-কর্মচারী ঐক্য সমতিরি উদ্যোগে এবং দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে, সাড়ে ১২টায় শাবি ছাত্রলীগের উদ্যোগে মানবন্ধন-মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
IMG0
শিক্ষক সমিতির মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়্সা উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদসহ সমিতির সদস্যরা এবং বিশ্ববিদ্যালয় সব শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দফায় দফায় মিছিল সমাবেশ থেকে ড. জাফর ইকবালের ওপর হামলার বিচারের দাবি জানানো হচ্ছে এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হচ্ছে।
IMG1
এদিকে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে লাইব্রেরি ভবনের সামনে গণস্বাক্ষর কর্মসূচি চলতেছে।
ইত্তেফাক/কেকে
