কোটা সংস্কারের দাবিতে রাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৮:০৪
সরকারি চাকুরিতে ৫৬ শতাংশ কোটা পদ্ধতি সংস্কারের মাধ্যমে ১০ শতাংশে নামিয়ে আনাসহ ৫দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে চতুর্থ দিনের মানববন্ধনে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
 
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুদ মুন্নাফের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সূচিতা রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের রাব্বি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুবিনুল, বাংলা বিভাগের মাসুদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নাসিম ও পপুলেশন সায়েন্স বিভাগের হৃদয় খান প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি