বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করায় চারঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ আহাম্মেদ ও তার দুই বন্ধুকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডপ্রাপ্ত অপর দুজন হলো সোহাগ ও নাজমুল হাসান। রবিবার উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এ জরিমানা করেন।
ফাঁকা রাস্তায় তাদের উত্ত্যক্ত করে পার্শ্ববর্তী চারঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং তার দুই বন্ধু। এক পর্যায় স্থানীয় লোকজন তাদের আটক করে স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলামের কাছে নিয়ে যান। সেখান থেকে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজাকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ওই জরিমানা করেন।
