সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক আব্দুল
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
শনিবার হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে বড়কূল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশীষ চন্দ্র মজুমদার, সিনিয়র সহ-সভাপতি পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটওয়ারী, সহ-সভাপতি আব্দুল মোতালেব ভূঁইয়া, ইসমাইল হোসেন সর্দার, জয়নাল আবেদীন, শাহআলম বেপারী, শাহপরান প্রমুখ।
