জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:৫১

জামালপুর প্রতিনিধি

জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র নদের উপর সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সোমবার সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন যানবাহন চালক ও শ্রমিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর জেলা ম্যাক্সি পিকআপ ট্রাক্টর ও লেগুনা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক তারা মিয়া, সদস্য শাহ পরান ও পিকআপ চালক মিন্টু মিয়া প্রমুখ।