তাইওয়ানে স্থানীয় নির্বাচনে পরাজয় স্বীকার করে নিজ দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট তেসাই ইং ওয়েন। গত শনিবার মেয়র নির্বাচনে দুটি প্রধান শহরে হেরে যায় তার দল। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই পরাজয় দলটির জন্য ক্ষতিকর বলে মনে করা হচ্ছে। যদিও এই পরাজয়ে চীন খুশি হবে। তাইওয়ান সরকার অভিযোগ করছে, নির্বাচনে ভোটারদের ভোট না দিতে অপপ্রচার চালাচ্ছে চীন। প্রেসিডেন্ট জানান, তিনি তার প্রধানমন্ত্রী উইলিয়াম লেইয়ের পদত্যাগপত্র গ্রহণ করবেন না। -রয়টার্স
