স্টাফ রিপোর্টার, বগুড়া
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য প্রথমবারের মতো ‘জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ’ আজ মঙ্গলবার শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেবা সপ্তাহের উদ্বোধন করবেন। বগুড়ায়ও আজ মঙ্গলবার এ কর্মসূচির উদ্বোধন হবে। সোমবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন শিশু এ তথ্য জানান।
