কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেন (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। এসময় তার সহযোগী আরিফ হাসান (৩১) কৌশলে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, তাদের দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিন্ত্রয়ণ আইনে মামলা দায়ের করে। আজ সোমবার আটক হওয়া ওই মাদক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গত রবিবার দিবাগত রাত দেড়টায় উপজেলার উত্তর বড়লই এলাকায় পুলিশের এ এস আই তালিম আহম্মেদের নের্তৃত্বে দুই মাদক ব্যবসায়ীর ১৫০সিসি মোটরসাইকেলর গতিরোধ করে একজনকে হাতেনাতে আটক করে। এ সময় অপর মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ৯০ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
আলমগীর হোসেন (২৯) উপজেলার চন্দ্রখানা বালাতাড়ি গ্রামের আব্দুল রহিমের ছেলে বলে জানা গেছে। তার সহযোগী আরিফ হাসান (৩১) উপজেলার ঘোগারকুটি গ্রামের আজাদ আলীর ছেলে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/কেকে/এমআই
