এলএলবি ১ম পর্ব পরীক্ষার সংশোধিত সময়সূচি

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:৫২

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের এলএলবি প্রথম পর্ব ১৯ এপ্রিলের (Equity, Trust Specific Relief and Hindu Law) পরীক্ষা ১৭ মে এবং ৩ মে’র Labour Laws of Bangladesh পরীক্ষা ২৪ মে অনুষ্ঠিত হবে। এছাড়া এ পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।