শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দেশ বরেণ্য শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক প্রফেসর ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংবাদিক সমিতি। সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্বরের সামনে এ মানববন্ধন করা হয়।
সংগঠনের সভাপতি আশহাবুর রহমান শোয়েবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, দর্শন বিভাগে শিক্ষক মো. মাসুম, ছাত্রফন্টের সভাপতি আইরিন আক্তার, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফকরুল ইসলামসহ প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
