বিমানবন্দর সড়কে উল্টে গেল তেলবাহী ট্যাংকার, যান চলাচলে বিঘ্ন

আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৮:১৮
রাজধানীর বিমানবন্দরের গোল চক্করের সামনে একটি ট্যাংক লরি উল্টে গিয়ে প্রায় ৫ ঘণ্টা একদিকের যান বাহন চলাচল বন্ধ থাকে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তেলবাহী এই লরিটি দুর্ঘটনার কবলে পড়ে। 
 
কুর্মিটোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, মেঘনা পেট্রোলিয়ামের ট্যাংক লরিটি নারায়ণগঞ্জ তেলডিপো থেকে তেল নিয়ে টঙ্গীতে যাচ্ছিল। এতে প্রায় ৯ হাজার লিটার জ্বালানি তেল ছিল। ট্যাংক লরিটি গোল চক্করের কাছে রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। তবে এর মুখ দিয়ে চুয়ে চুয়ে তেল পড়তে থাকে। এতে কোনো আগুনের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার নার্ভিসের ৪টি ইউনিট উপস্থিত হয়।
 
মেঘনা পেট্রোলিয়ামের অপর একটি ট্যাংক লরি এসে ওই লরি থেকে বাকি তেল স্থানান্তর করে। এ সময়ের মধ্যে রাস্তার একপাশে যান চলাচল বন্ধ থাবে। বিকাল ৫টার দিকে ট্যাংক লরিটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। স্টেশন অফিসার আবদুল মান্নান আরও জানান, এ ঘটনায় মাত্র ৩০০ লিটার জ্বালানি তেল নষ্ট হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। IMG0
 
ইত্তেফাক/এমআই