ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান

আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২১:৪৬
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা সদরের ভেলানগর বাসস্ট্যান্ড (জেলখানা মোড়) ও বাজার এলাকার পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
 
সড়ক ও জনপথ অধিদফতর ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) মো. মাহবুবুর রহমান ফারুকী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
 
নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামন বলেন, আমরা শুধু মাত্র সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাগুলো ভেঙ্গে দিয়েছি।
 
ইত্তেফাক/আরকেজি