রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৫:৪৬
সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আসাদউল্লাহ (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২ ভারতের নাগরিকের মৃত্যু হয়েছে।
 
স্থানীয় সময় শনিবার সকালে রিয়াদের সানাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে। আসাদউল্লাহ জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর পাকারদো গ্রামের জামাতউল্লাহর ছেলে। তিনি রিয়াদের জেথিথ সানাইয়ায় কারেন্ট তার তৈরির কারখানায় কাজ করতেন।
 
বর্তমানে তার লাশ সিমুসি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আসাদউল্লাহর মামা মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
 
ইত্তেফাক/ইউবি