ইত্তেফাক অনুশীলন স্কুলে স্কুলে

বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ে ‘বই পড়ে লিখো’ প্রতিযোগিতা

আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৪:১২
বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দৈনিক ইত্তেফাক আয়োজিত অনুশীলন স্কুলে স্কুলে ‘বই পড়ে লিখো’ প্রতিযোগিতা। আজ বৃহস্পতিবার রাজধানীর, সায়েন্স ল্যাবরেটরিতে স্কুলের শ্রেণি কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
 
প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রধান উপকরণ পাঠ্যবই। শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ার প্রবণতা গড়ে তোলা ও একুশ শতকের উপযোগি কার্যকরী শিক্ষার্থী গঠনে অনুশীলন বিভাগ সারাদেশে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ সকাল ৯টায় ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষর্থীদের রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা গল্পটি পড়তে দেয়া হয়। বই পড়ে গল্প থেকে প্রশ্ন তৈরি করে ও উত্তর লিখতে বলা হয়। 
 
IMG0
 
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মো. ইদ্রিস আলী। ২০ মিনিটে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন ও উত্তর লিখতে পারা বিজয়ীদের মধ্যে তিনি পুরস্কার প্রদান করেন। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাহ্হার, অনুশীলন বিভাগের চন্দন বর্ম্মণ। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নকুল চন্দ্র দাস, সহকারী শিক্ষক, সঞ্জয় কুমার সরকার প্রমুখ।
 
ইত্তেফাক/কেকে