চলমান বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তান দলে অধিনায়র আসগর স্তানিকজাইয়ের স্থানে আফসার জাজাইয়ের অন্তর্ভূক্তির বিশ্বকাপ ইভেন্ট টেকনিক্যাল কমিটি অনুমোদন করেছে বলে আইসিসি নিশ্চিত করেছে।
গত ৪ মার্চ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে প্রথম থেকেই ছিলেন না স্তানিকজাই। অসুস্থতার কারনে তিনি খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের ঠিক আগে স্তানিকজাই এ্যাপেনডিসাইটিসের সমস্যায় পড়েন। পরবর্তীতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। যে কারনে পুরো টুর্নামেন্ট থেকেই স্তানিকজাই ছিটকে পড়েছেন। ২৪ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান আফসার ১৭টি ওয়ানডেতে সর্বোচ্চ ৬০ রান সহ ২৬৪ রান করেছেন। ২০১৪ সালে নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়েছিল। গত বছর জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন।
আইসিসি বিশ্বকাপে বদলী কোন খেলোয়াড় অন্তর্ভূক্ত করতে গেলে ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হয়। বাসস।
ইত্তেফাক/ রেজা
