স্পেন আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ মার্চ পালন

আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৫:৪০
অসাম্প্রদায়িক চেতনা ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে মাদ্রিদে  ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে স্পেন  আওয়ামী লীগ। এ উপলক্ষে স্থানীয় সময় বুধবার রাত ৭টায় স্পেনের রাজধানী মাদ্রিদে স্পেন আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও নৈশ্য ভোজের  আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি শামীম আহমেদ। 
 
স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল ইসলামের সঞ্চালনায় ঐতিহাসিক ৭ মার্চ এর এই ভাষণ ও ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি দুলাল সাফা, সহসভাপতি  বোরহান উদ্দিন, সহসভাপতি বাতেন সরকার। 
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, মো. হাসান, সবুজ আলম, সাংগঠনিক সম্পাদক সায়েম সরকার, রুবেল খান, ইফতেখার আলম, এনাম আলী খান, প্রচার সম্পাদক জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক তাপস দেব নাথ, অভিবাসন বিষয়ক সম্পাদক তারেক হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক আই এম এ আমিন, আওয়ামী লীগ নেতা সুমন নূর, মাহবুবুল আলম, আলমগীর হোসাইন ,জাকির হোসাইন, আলতাফ হোসাইন, নেজাম উদ্দিন,মাসুম বিল্লাহ, নজরুল খান ,নাজিম উদ্দিন, আতিকুর রহমান টিটু, সাইদুল হক, বাবু আহমেদ, মো. হোসেন , ছাত্র নেতা নিয়াজ মোহাম্মদ, ইফতেহার আলম প্রমুখ। 
 
সভায় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি বোরহান উদ্দিনের সৈজন্যে উপস্থিত দলের নেতা-কর্মীদের সম্মানে নৈশ্য ভোজ অনুষ্ঠিত হয়। 
 
ইত্তেফাক/ইউবি