কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত নিমসার কাঁচা বাজারের খাজনার টাকা আদায়কে কেন্দ্র করে ব্যবসায়ীদের সাথে বাজারের ইজারাদার পক্ষের লোকজনের প্রায় দুই ঘন্টা ধরে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পহেলা বৈশাখের দিন গত রবিবার ভোরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
