সাভারের জিরাবো এলাকার এসবি নিটওয়্যার নামক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ইপিজেডসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, বিকালে এসবি নিটওয়্যার কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা পার্শ্ববর্তী রেডিয়ান নিটওয়্যার পোশাক কারখানাতেও ছড়িয়ে পড়ে। খবর পয়ে ডিইপিজেট, কালিয়াকৈর উত্তরারসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আশুলিয়া শিল্প পুলিশের এএসআই গোলাম মোস্তফা জানান, প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও তা থেকে ধোঁয়া বের হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
